১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

Bortoman Protidin

৪ দিন আগে রবিবার, নভেম্বর ৮, ২০২৬


#

শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এ নোটিশ পাঠান।

নোটিশে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অনুরোধ করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বিটিআরসিকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবের ব্যবহার উদ্বেগজনকভাবে নেতিবাচক দিকে যাচ্ছে। শিশু-কিশোররা এসব মাধ্যমের মারাত্মক অপব্যবহার করছে। অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমকেন্দ্রিক সহিংসতা ও আসক্তি প্রবল আকার ধারণ করেছে, ফলে তারা শৈশব হারাচ্ছে, খেলাধুলায় অনীহা তৈরি হচ্ছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।

সমাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, ভুল তথ্যের বিস্তার এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশু-কিশোরদের মেধা ও মননে মারাত্মক কুপ্রভাব ফেলছে বলে অভিযোগ করা হয়েছে নোটিশে।

এসব কারণে শিশুদের পড়াশোনায় অনাগ্রহী হয়ে পড়ছে এবং স্কুল-কলেজে যাওয়ার প্রতি অনীহা তৈরি হচ্ছে বলে দাবি করা হয়। পাশাপাশি মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে বলা হয়েছে।

অধিকাংশ অভিভাবকের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা এ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন বলে দাবি করা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

#

শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

#

মেয়েদের নামে জমি লিখে দেওয়ায় বসতঘরে তালা দিলো ভাই-ভাতিজা

#

এআই দিয়ে কণ্ঠ নকল ও ভুয়া ভিডিও তৈরি করা হারাম: শায়খ সুদাইস

#

বেগানা নারীর কুদৃষ্টি থেকে বাঁচতে বরের চেহারা গোপন রাখা: পারশা

#

৪০ দিনে হাতে লেখা কুরআন প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা

#

কুমিল্লায় গার্ড অব অনার ছাড়াই দাফন হলো বীর মুক্তিযোদ্ধার মরদেহ

#

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

#

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

Link copied