৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড ভারতীয় শ্রীধরের

Bortoman Protidin

১৯ দিন আগে সোমবার, অক্টোবর ৫, ২০২৬


#

এক হাতের সবচেয়ে লম্বা নখ রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ভারতের মহারাষ্ট্রের পুনের বাসিন্দা শ্রীধর চিল্লাল। বাঁ হাতের পাঁচটি নখের সম্মিলিত দৈর্ঘ্য ছিল ৯০৯ দশমিক ৬ সেন্টিমিটার, অর্থাৎ প্রায় ২৯ ফুট ১০ ইঞ্চি—প্রায় একটি তিনতলা ভবনের সমান।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, শ্রীধরের সবচেয়ে লম্বা নখটি ছিল বুড়ো আঙুলের, যার দৈর্ঘ্য ১৯৭ দশমিক ৮ সেন্টিমিটার। মধ্যমার নখ ১৮৬ দশমিক ৬, অনামিকার ১৮১ দশমিক ৬, কনিষ্ঠার ১৭৯ দশমিক ১ এবং তর্জনীর নখ ছিল ১৬৪ দশমিক ৫ সেন্টিমিটার লম্বা।

শ্রীধরের নখ বড় করার শুরু ১৯৫২ সালে। তখন তার বয়স ছিল ১৬ বছর। স্কুলে এক শিক্ষকের লম্বা নখ অসাবধানতাবশত ভেঙে যাওয়ার পর ওই শিক্ষক শিক্ষার্থীদের নখের যত্ন নেওয়ার গুরুত্ব বোঝান। ঘটনাটি শ্রীধর চিল্লালকে এতটাই প্রভাবিত করে যে তিনি বাঁ হাতের নখ কাটা বন্ধ করে দেন।

এরপর টানা ৬৬ বছর নখ না কেটে রেকর্ড গড়েন তিনি। তবে এত দীর্ঘ নখ নিয়ে স্বাভাবিক জীবনযাপন সহজ ছিল না। ঘুমানোর সময় নখের ক্ষতি এড়াতে তাকে প্রায় প্রতি আধা ঘণ্টা পরপর হাতের অবস্থান পরিবর্তন করতে হতো।

পেশায় আলোকচিত্রী শ্রীধরের জন্য ক্যামেরা ব্যবহারও কঠিন হয়ে পড়েছিল। এ সমস্যা সমাধানে তিনি বিশেষ ধরনের একটি হাতল তৈরি করেন, যার সাহায্যে দীর্ঘ নখ থাকা সত্ত্বেও ক্যামেরা পরিচালনা করতে পারতেন।

অবশেষে ২০১৮ সালে ৬৬ বছর পর তিনি তাঁর নখ কেটে ফেলেন। সংরক্ষণের জন্য নখগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রিপলি'স বিলিভ ইট অর নট! জাদুঘরে রাখা হয়েছে।

নখ কেটে ফেললেও এক হাতে সর্বকালের দীর্ঘতম নখের বিশ্বরেকর্ড এখনো শ্রীধর চিল্লালের দখলেই রয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

#

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

#

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

#

সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ

#

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

#

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

#

করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭

#

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

Link copied