আর্জেন্টিনা সমর্থকদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা

Bortoman Protidin

৪ দিন আগে বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬


#

কয়েকদিন আগেই আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে ঢোকা রোগীদেরকে অর্ধেক ফিতে চিকিৎসার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন ডা. মো. হাবিবুর রহমান নামে পটুয়াখালীর এক চিকিৎসক। এবার আর্জেন্টিনা সমর্থকদের জন্য নিজের ব্যক্তিগত চেম্বারে একেবারে ফ্রিতে চিকিৎসার ঘোষণা দিয়ে সামনে এলেন সুনামগঞ্জের আরেক চিকিৎসক। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই মেডিকেল অফিসার একজন বিসিএস ডেন্টাল সার্জন।

৫ জুন (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিশেষ এ সুবিধার ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে ডা. শরীফ জানান, আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে তার ব্যক্তিগত চেম্বারে সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।

ঘোষণা অনুযায়ী, আর্জেন্টিনার জার্সি পরে অথবা দলটির সমর্থক পরিচয়ে তার চেম্বারে আসা রোগীরা সম্পূর্ণ বিনা ভিজিটে দাঁত ও মুখের বিভিন্ন রোগের পরামর্শ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি দন্ত চিকিৎসার ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হবে। 

ডা. শরীফ হোসাইন জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ তার। তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই আনন্দের অংশীদার হতেই আমি আর্জেন্টিনা সমর্থকদের জন্য এ বিশেষ সুবিধার ব্যবস্থা করেছি। 

এই দন্ত চিকিৎসক আরও বলেন, আমরা সবাই আমাদের প্রিয় দলকে সমর্থন করি, পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও সুন্দর হাসিরও যত্ন নিই। সুস্থ ও সুন্দর হাসিই আমাদের কাম্য।

তার এই ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেক আর্জেন্টিনা সমর্থক উদ্যোগটিকে অভিনব ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। ডা. শরীফ হোসাইনের ফ্রিতে চিকিৎসার ঘোষণা স্থানীয়ভাবেও ব্যাপক প্রশংসিত হয়েছে এবং বেশ আলোচনার জন্ম দিয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মেধাভিত্তিক ও পেশাদার আমলাতন্ত্র চায় তরুণ প্রজন্ম : তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

#

কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড

#

উপজেলা নির্বাচনের ১ম ধাপে মনোনয়নপত্র জমা দেয়ার আজ শেষ দিন

#

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় একজনের মৃত্যুদণ্ড

#

দেশে র‌্যাবের ৪২৮ টহল দল

#

ফেব্রুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি ৪৪৯ কোটি ডলার

#

আইনজীবী সাইফুলের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গঠন করা হচ্ছে ধর্ম উপদেষ্টার তত্ত্বাবধানে

#

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

#

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ

#

কোনো উসকানিতে পা না দিতে শিক্ষার্থীদের আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের

Link copied