কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Bortoman Protidin

১৩ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬


#

পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়।

 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী)  সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার উত্তর বাজার ও উপজেলা পরিষদের সামনের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর এস এম ইলিয়াস উদ্দিন ও কাউখালী থানা পুলিশের টীম সহযোগিতা করে।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালী  উপজেলার উত্তর বাজার ও উপজেলা পরিষদ সড়কে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় উত্তর বাজারের চৌধুরী মেডিকেল হলকে ২  হাজার ৫শত টাকা, ইন্দ্রানী মেডিকেল হলকে ২ হাজার ৫ শত টাকা, উপজেলা পরিষদের সামনের সাধনা ঔষধালয়কে ২হাজার ও উত্তর বাজারের মুবিন ফল ষ্টোরকে মেয়াদ উত্তীর্ণ ফল রাখায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, ভোক্তা অধিকারের তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পর্ণ রাখায় ৩টি  ওষুধের ফার্মেসি ও ১টি ফলের দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

#

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

#

আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

#

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা

#

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

#

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

#

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

#

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

Link copied