কুড়িগ্রামের কচাকাটা থানা পুলিশের হাতে ৩ তক্ষক সহ ৫ পাচারকারী আটক

Bortoman Protidin

১১ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬


#
সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম  : 
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় নেট লাগানো বাক্স থেকে বিলুপ্তপ্রায় ৩টি তক্ষক উদ্ধার করেছে কচাকাট থানা পুলিশ। পরে সুত্র ধরে ৫ জন পাচারকারীকে আটক করেছে পুলিশ। 
বুধবার ভোররাতে কচাকাটা থানার দক্ষিন বলদিয়া গ্রামের পালপাড়া এলাকার মো: পনির উদ্দিনের শয়ন কক্ষ থেকে নেটের বাক্সে ভড়ানো অবস্থায় সরীসৃপ প্রজাতির তক্ষক ৩টি উদ্ধার করা হয়। পরে পাচারকারী চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশ।
বুধবার বিকেলে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে এক সংসবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম। 
তিনি জানান, বিরল প্রজাতীর এই সরীসৃপের কালোবাজারে উচ্চমূল্য হওয়ায় প্রতিবেশী দেশ থেকে চোরাইপথে সীমান্তবর্তী  এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে এক বাড়ি থেকে ৩টি তক্ষক উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন মো: মোজাম্মেল হক মজনু, মো: আবুল কাশেম, মো: মোর্শেদ আলম, মো: রিয়াজুল ইসলাম লেবু ও মো: শাহ্ আলম। গ্রেফতারকৃতরা কচাকাটা থানার বলদিয়া ও পালপাড়া এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের নামে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ ও উদ্ধার করা তক্ষক ৩টি বন বিভাগের নিকট হস্তান্তরের কথা জানায় পুলিশ সুপার।
পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে এই পাচারকারী চক্রটির উপর নজর রাখছিল কচাকাটা থানা পুলিশ। অবশেষে তারা ধরা পড়েছে। উদ্ধারকৃত তক্ষক ৩টি আইনি প্রক্রিয়া শেষে বন্য পরিবেশে অবমুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কথা জানান তিনি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ভেঙে দেওয়া হলো সোহরাওয়ার্দী উদ্যানের কথিত মসজিদ

#

কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

#

কাজের চাপে দিশেহারা জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

#

কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের

#

বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

#

ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

#

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

#

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

#

প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় পরিবারের ৫ জন মিলে মেরে ফেলল তরুণীকে

#

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied