বটি দিয়ে গলা কেটে যুবকের আ-ত্মহ-ত্যা

Bortoman Protidin

১২ দিন আগে শনিবার, অক্টোবর ১৭, ২০২৬


#

মুকুল বসু, ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন নজরুল চৌধুরী (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলের দিকে রান্না ঘরে তিনি আত্মহত্যা করেন। নজরুল উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা পশ্চিম পাড়ার মৃত ছত্তার চৌধুরীর ছেলে। খবর পেয়ে ডহরনগর ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে বোয়ালমারী থানায় পাঠিয়েছে। আগামীকাল শনিবার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ। 

স্থানীয় ও ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা পশ্চিম পাড়ার মৃত ছত্তার চৌধুরীর ছেলে নজরুল চৌধুরী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও আত্মহত্যা করতে ২-৩ বার গলায় রশি নিয়েছিলেন। আজ শুক্রবার বিকেলে রান্নাঘরে গিয়ে বটি দিয়ে নিজের গলা কেটে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। 

এ ব্যাপারে পরমেশ্বরদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাহিদুর রহমান সাহিদ জানান, শুক্রবার বিকেলে নজরুল রান্না ঘরে গিয়ে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর শরীফ বলেন, অসুস্থ নজরুল চৌধুরী মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ফাঁড়ি পুলিশের মাধ্যমে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল শনিবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণের রেজিস্ট্রেশন শুরু আগামী ৯ জানুয়ারি

#

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হবে : শিক্ষামন্ত্রী

#

তথ্য উপদেষ্টার সঙ্গে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলীর সাক্ষাৎ

#

ধর্ষণ মামলায় জামিন পাওয়ার অধিকার আমরা রাখবো না: আইন উপদেষ্টা

#

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

#

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা ফিলিস্তিনি রাষ্ট্রদূতের

#

রাঙামাটি ও খাগড়াছড়িতে বসবাসরত নাগরিকদের শান্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

#

ভারত থেকে ৭৪৩ টন পেঁয়াজ আমদানি......

#

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে ছাত্র-জনতার ঢল

#

ঈদের দিন যেসব এলাকায় অতিভারী বৃষ্টি হতে পারে

Link copied