খানসামায় চুরি হওয়া গরু উদ্ধার

Bortoman Protidin

৮ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬


#
মো. আজিজার রহমান,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: গ্রাম অঞ্চলে প্রতিদিনেই শুনা যায় গরু চুরির ঘটনা। আর যখন সেই গরু গোয়ালে ফিরে আসে সেই আনন্দটা যেন অন্য রকম। দিনাজপুরের খানসামায় চুরি হওয়া একটি গরু উদ্ধারসহ একজনকে আটক করেছেন,  আনসার ভিডিপি সদস্যরা পরে থানা পুলিশকে হস্তান্তর করা হয়। 

রবিবার (১৯ নভেম্বর) দিবাগত ২.৩০ মিনিটে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী গ্রামের বাবুল মিয়ার বাড়ি থেকে একটি গরু চুরি হয়। পরবর্তীতে ইউনিয়ন লিডার মহাদেব রায়, ভিডিপি সদস্য আঃ হান্নান ও জিকরুলসহ কয়েকজন সদস্য খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে ভোর ৫.৩০ মিনিটে উপজেলার জয়গঞ্জ খেয়া ঘাটের মাঝখান থেকে গরুসহ একজনকে আটক করে।

আটককৃত আটককৃত ব্যক্তি পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার বড় বোচাপুকুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে মো. সাজু ইসলাম (২০)।

উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোসাম্মৎ হোসনে আরা বেগম বলেন, আমার জেলা কমান্ড্যান্ট মো. হাছান আলী পিভিএম মহোদয়ের দিক নির্দেশনায় সংগঠনটি গতিশীল হয়েছে। তারই ফলশ্রুতিতে অভিযানটি বাস্তবে রূপ নেয়। সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যরা নিরসলভাবে কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন, গভীর রাতে আনসার-ভিডিপির সহায়তায় গরুসহ চোরকে আটক করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে। চোরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উদ্ধারকৃত গরু সংক্রান্তে বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ভেঙে দেওয়া হলো সোহরাওয়ার্দী উদ্যানের কথিত মসজিদ

#

কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

#

কাজের চাপে দিশেহারা জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

#

কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের

#

বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

#

ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

#

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

#

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

#

প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় পরিবারের ৫ জন মিলে মেরে ফেলল তরুণীকে

#

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied