ঘোড়ার গাড়িতে চড়িয়ে ইমামকে রাজকীয় বিদায় জানালো গ্রামবাসী

Bortoman Protidin

১৬ দিন আগে শনিবার, নভেম্বর ১৪, ২০২৬


#

দীর্ঘ ৪১ বছরের কর্মময় জীবন শেষে মসজিদের ইমামকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানালেন গ্রামবাসী। সে সাথে তার হাতে তুলে দিলেন নগদ পৌনে এক লাখ টাকা এবং উপহার সামগ্রী।

শুক্রবার (৩১ মে) জুমার নামাজ শেষে ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়ার ক্ষিদ্রমালঞ্চি গ্রামে। বিদায়ী ইমাম মো. মুনসুর আলী পার্শ্ববর্তী শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ক্ষিদ্রমালঞ্চি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. মুনসুর আলী ১৯৮৩ সালে ইমামের দায়িত্বভার গ্রহণ করেন। একই মসজিদে দীর্ঘ ৪১ বছর দায়িত্ব পালনের পর বয়সজনিত কারণে তিনি অবসর নেন। আর প্রিয় ইমামের অবসরজনিত বিদায় জানাতে গ্রামবাসীরা ওই মসজিদে বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।

শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতি আরশেদ আলীর সভাপতিত্বে এবং আব্দুল হালিমের পরিচালনায় ইমাম মুনসুর আলীর কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য দেন মসলেম উদ্দিন, আলাউদ্দিন, আসমত আলী, সেলিম রেজা, আব্দুল আজিজ, সাইদুর রহমান প্রমুখ। শেষে ওই মসজিদসহ আশেপাশের ৫ মসজিদের অধীনের গ্রামবাসীরা পৌনে এক লাখ টাকা ও উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়াও ইমামের বিদায় উপলক্ষে মসজিদে উপস্থিত মুসুল্লিদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। শেষে ঘোড়ার গাড়িতে চড়িয়ে পুরো এলাকা ঘুরিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয় ইমাম মুনসুর আলীকে। এসময় গ্রামের সকল নারী-পুরুষরা রাস্তার পাশে দাঁড়িয়ে বিদায় জানান প্রিয় ইমামকে। ব্যক্তিগত জীবনে মুনসুর আলী ৩ কন্যা ও ২ ছেলের পিতা।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আরশেদ আলী বলেন, অন্যান্য চাকরি শেষে চাকুরিজীবীদের জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দেওয়া হয়। তাছাড়াও তারা পেনশন পান। কিন্তু মসজিদের ইমামের বিদায়ে তা করা হয় না। এ কারণেই গ্রামবাসীদের সহযোগিতায় ইমামের বিদায়ে এই আয়োজন করা হয়েছে।

বিদায়ী ইমাম মো. মুনসুর আলী বলেন, জীবনের শুরুতে সাবরেজিস্ট্রি অফিসের মুহুরীর কাজ শুরু করেছিলেন। কিন্তু দুই-তিন দিন পর ভালো না লাগায় সেকাজ ছেড়ে এসে এই মসজিদে ইমামতি শুরু করেন। দীর্ঘদিন পর অবসর নেওয়ায় গ্রামবাসীর এমন বিদায়ে তিনি মুগ্ধ।

তবে তিনি কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন গড়া এবং ইমান ও আমলের ওপর জীবনকে পরিচালিত করার আহবান জানান।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

#

অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ

#

রমজানে চিনি ও খেজুরের দাম নির্ধারণ করে দিল সরকার

#

৯০ বোতল ফেন্সিডিল ও ৩১ বোতল স্কাফ’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

আগামী সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

#

তরুণদের হাত ধরে কুমিল্লা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় একটি আমূল পরিবর্তন সূচিত হবে : জেলা প্রশাসক

#

কুমিল্লা তিতাস মেডিকেল ও আল নুর হাসপাতালে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

#

ভূমি অফিসে অভিযান, দালালের ৩০ দিনের কারাদণ্ড

#

বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদরাসা বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

#

০৮ বছরের শিশু’কে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

সর্বশেষ

#

নুসরাত আমাদের জুলাই কন্যা, পূর্ণশক্তি নিয়ে তার পাশে আছি: আবিদুল

#

উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন

#

আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল

#

ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন ৮২ বছরের মরিয়ম

#

ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

#

‘শরিয়া আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত’

#

ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা

#

পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

#

নেত্রকোণার সেই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

#

ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি ও চাঁদাবাজি, নোয়াখালী থেকে সেই ‘বুলেট’ গ্রেপ্তার

Link copied