দেশে নতুন মাদক ‘ব্ল্যাক কোকেন’ উদ্ধার

Bortoman Protidin

২২ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬


#

প্রথমবারের মতো মিলল ব্ল্যাক কোকেন নামের নতুন মাদক।কারবারিরা বিভিন্ন সময় নতুন নতুন মাদক নিয়ে আসছে দেশে। মাদক বহনে অভিনব কৌশলও অবলম্বন করছে তারা।   এটি ভাবিয়ে তুলেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ (ডিএনসি) সংশ্লিষ্টদের।

 

সম্প্রতি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে এক ব্যক্তির বাসায় উদ্ধারকৃত কিছু কলমের সিসের মতো কালো জিনিস উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষাগারে পরীক্ষার পর চোখ ছানাবড়া কর্মকর্তাদের। সেগুলো অন্য কিছু নয়, নতুন মাদক ব্লাক কোকেন। তবে এই মাদক কিভাবে দেশে আসলো তা জানা যায়নি। কোকেন সাধারণত সাদা রঙের দানাদার বা পাউডার আকারে হয়। তবে এবার ব্ল্যাক কোকেন উদ্ধার হওয়ায় ভাবিয়ে তুলেছে ডিএনসিকে।

 

গত মে মাসে রাজধানীর মতিঝিলে একটি কুরিয়ার সার্ভিস থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে ফরিদপুর কার্যালয়ের কর্মকর্তারা। ওই ঘটনায় করা মামলার তদন্তে মাদক কারবারি হিসেবে রুবেলের নাম আসে। ওই চালানে জড়িতদের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যায়।

 

এরপরই তার বাসায় অভিযান চালানো হয়। রুবেল এলাকায় এক সময় ইলেকট্রনিক্সের ব্যবসা করতেন। সম্প্রতি নির্দিষ্ট কোনো ব্যবসা নেই। জড়িয়ে পড়েন মাদক ব্যবসায়। বছরখানেক আগে ইয়াবাসহ ধরা পড়েছিল পুলিশের হাতে। বর্তমানে রুবেল পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিএনসি।

 

ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটওয়ারী বলেন, ব্ল্যাক কোকেন কখনও বাংলাদেশে পাওয়া যায়নি। বাংলাদেশে নতুন মাদক হিসেবে শনাক্ত হয়েছে। বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।এসব মাদকের পাশাপাশি স্বচ্ছ একটি পলি প্যাকেট পায় আভিযানিক দলটি। অতি সুরক্ষিতভাবে সেটি সংরক্ষণ করা দেখে তাদের সন্দেহ হয়। সেটির ভেতরে পেন্সিলের শীষের মতো কালো ৪৪টি টুকরো পাওয়া যায়। প্রতিটি পৌনে এক ইঞ্চি লম্বা চিকন, যার ওজন সাত গ্রাম। পরে সেগুলো জব্দ করা হয়। নিশ্চিত হওয়ার জন্য পাঠানো হয় ঢাকার গেণ্ডারিয়ায় ডিএনসির কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে। পরীক্ষার পর জানা যায়, সেটি ব্ল্যাক কোকেন।

 


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ফরিদপুরে ভুল নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে গণ-চিৎকার

#

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা,রেকর্ড গড়বেন লিওনেল মেসি !

#

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

#

ঢাকায় এলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা

#

কুমিল্লায় ৫ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

#

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চে’ লাখো ছাত্র-জনতার স্রোত

#

কুমিল্লায় মানব পাচারকারী আপন মিয়াসহ ৪ জনকে আটক করেছে বিজিবি

#

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার

#

ডিএনসি-কুমিল্লার মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা,গাঁজা ও টাকাসহ আটক ২

#

খানসামায় ১৩১ টি পূজা মন্ডপে সরকারি অনুদানের ডিও বিতরণ

সর্বশেষ

#

ভেঙে দেওয়া হলো সোহরাওয়ার্দী উদ্যানের কথিত মসজিদ

#

কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

#

কাজের চাপে দিশেহারা জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

#

কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের

#

বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

#

ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

#

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

#

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

#

প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় পরিবারের ৫ জন মিলে মেরে ফেলল তরুণীকে

#

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied