নেশার টাকা না পেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ভাগিনাকে হত্যা, মামার যাবজ্জীবন

Bortoman Protidin

১৭ দিন আগে রবিবার, মার্চ ১৫, ২০২৬


#

ফেনীতে বোনের ছেলেকে গলা কেটে হত্যা মামলায় নূর আলম (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

(২৭ নভেম্বর)  সোমবার দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিমের আদালত এ রায় ঘোষণা করেন।এ সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।আসামি নূর আলম ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৯ আগস্ট বিকেলে নেশার টাকা না পেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মনসুর আলম (১০) নামে নিজ ভাগিনাকে বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন নূর। পরদিন স্থানীয় বোয়াইল্লা খাল পাড়ের মর্তুজার জমি থেকে শিশু মনসুরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই স্থানীয়রা নূর আলমকে আটক করে পুলিশে দেন।

একপর্যায়ে নূর আলম নিজ হাতে ভাগিনাকে খুন করার বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলাটি তদন্ত শেষে একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক আজিজ আহাম্মদ।

এ মামলায় নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয়। রায়ে একমাত্র আসামি নুর আলমকে নিজ ভাগিনা হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।  

ফেনী আদালতের এপিপি ফরিদ আহাম্মদ হাজারী জানান, ঘটনার পর ২০১৬ সাল থেকেই নূর আলম কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে তোলা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার পর তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

খাল খনন কর্মসূচি শুরু হবে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

#

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান ষাটোর্ধ্ব নারীর

#

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

#

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

#

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

#

কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব: মনিকা

#

বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: তথ্যমন্ত্রী

#

টোকিওতে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে অংশ নিচ্ছেন বাংলাদেশ

#

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

Link copied