হাঁসে ধান খাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা

Bortoman Protidin

১৯ দিন আগে সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬


#

নোয়াখালী কবিরহাট উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে আলেয়া বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  

(২৯ নভেম্বর) বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগনানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।আলেয়া বেগম জগনানন্দ (বিটিভি বাজার) গ্রামের মো. সোলেমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে আলেয়া বেগমের সঙ্গে প্রতিবেশী রেজিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে হাঁসে জমির ধান খাওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রেজিয়া বেগমের হাতে থাকা লাঠি দিয়ে আলেয়া বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।  

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে এলে সকাল সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহত আলেয়ার ছেলে মো. সেলিম অভিযোগ করে বলেন, রেজিয়া বেগমের হাঁসে আমাদের ক্ষেতের ধান খেয়ে ফেলে। এ নিয়ে আমার মা কথা বললে তারা আমার মায়ের সঙ্গে ঝগড়ায় জড়ায়। পরে তারা আমার মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করা হয়েছে। অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকা: সমন্বয়ক নাহিদ

#

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

#

মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

#

আড়তে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১২ টাকা ৭০ পয়সা

#

সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী প্রেমিককে কুপিয়ে আহত

#

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না: জামায়াত আমির

#

কুমিল্লায় ভিক্টোরিয়া নার্সিং কলেজ এর নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

#

এ বছর হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি তিন লাখ ছাড়াল

#

৬ মাসের সাজা এড়াতে সাড়ে তিন বছর পালাতক আসামী গ্রেপ্তার

#

পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা

সর্বশেষ

#

বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা

#

এশার নামাজ পড়ে যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নেই’

#

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ৪

#

লং মার্চের নামের লং ড্রাইভ করছে জামায়াত: রাশেদ খান

#

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

#

মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

#

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

#

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

#

পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী

#

ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম

Link copied