পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

Bortoman Protidin

২১ দিন আগে বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬


#

কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- ওই এলাকার নজির হোসেনের ছেলে মো: আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২০)।

আনোয়ার হোসেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তার স্ত্রী মাইমুনা অন্তঃসত্ত্বা ছিলেন। 

স্থানীয় পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছিল। রাত ৩টার দিকে মুষলধারে ভারী বৃষ্টিপাত হয়। এ সময় ঘুমন্ত অবস্থায় তাদের ঘরের ওপর পাহাড় ধ্বসে পড়ে। এতে স্বামী-স্ত্রী দুইজনই মাটি চাপা পড়ে মারা যান।

ঘটনার পর তাদের মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাটি চাপা অবস্থায় দুইজনকে উদ্ধার করে। পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের মরদের কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান হেলাল উদ্দিন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুত হচ্ছে

#

‘রোহিঙ্গা প্রবেশে এখন সেই উদারতা দেখানোর সুযোগ নেই’

#

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী

#

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে

#

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই

#

ফিফা সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর যুবক

#

জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

#

চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ, আরো কমবে তাপমাত্রা

#

ফ্যাসিস্ট লীগের বিচার হবেই : তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

#

কুখ্যাত ডাকাত রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব

Link copied