বাগেরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Bortoman Protidin

৬ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬


#

বাগেরহাটে ভ্যানচালক ওবায়দুল সিকদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান শেখকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সদস্যরা।  

(৭ ডিসেম্বর)বৃহস্পতিবার  সকালে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান একই উপজেলার মোহনপুর গ্রামের মুনসুর শেখের ছেলে।  

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ০৬ মে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দাসখালি গ্রামের ভ্যানচালক ওবায়দুল সিকদারকে (৩০) হত্যা করে মরদেহ বাগানে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা। ঘটনার একদিন পর নিহতের বাবা জহর সিকদার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘাতকদের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের পর সাক্ষ্যপ্রমাণ শেষে গত ২৩ নভেম্বর পলাতক আসামি ইমরানসহ দু’জনকে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক যাবজ্জীবন সাজা দেন। এর পর থেকে ইমরান পলাতক ছিলেন।

র‌্যাব-৬ এর সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইমরানকে গ্রেপ্তার করে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েদির মৃত্যু

#

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি

#

শিক্ষার্থী সং'ঘ'র্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

#

বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষকেরা চিন্তার স্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চা ফিরে পেয়েছেন : প্রধান উপদেষ্টা

#

শহীদ মিনারে ফুল হাতে মানুষের ঢল

#

সুইডেনের রাজকন্যা এখন খুলনার কয়রায়

#

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস: আবহাওয়া অধিদপ্তর

#

একটি ‘ভালো কাজ’ করলেই মিলে একবেলা খাবার

#

বৃষ্টির মধ্যেই ভাষা শহীদদের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন

#

ডিম-মুরগির দাম নির্ধারণ করে দিল সরকার

সর্বশেষ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

Link copied