গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

Bortoman Protidin

১ ঘন্টা আগে রবিবার, মার্চ ১৫, ২০২৬


#

ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) যৌথ আয়োজনে দুই দিনব্যাপী (১৬-১৭ মার্চ) গ্লোবাল ফ্রড সামিট ২০২৬-এ অংশ নিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠেয় এ সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনসহ মন্ত্রী ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক ও ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লেজেস অন কমব্যাটিং ফ্রড শীর্ষক উচ্চপর্যায়ের বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন।

এছাড়া মন্ত্রী সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী আরটি হন লর্ড হ্যানসন এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

উল্লেখ্য, মন্ত্রী সামিটে অংশ নিতে আজ রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইনসের ইটি-৬৭৯ ফ্লাইট যোগে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সামিট শেষে তিনি আগামী ২০ মার্চ ভোর ৫টা ৩৫মিনিটে তার্কিশ এয়ারলাইনসের টিকে-৭১২ নং ফ্লাইটে ঢাকায় ফিরবেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আসন্ন নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে আনসার সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা

#

অংশীজনের সঙ্গে পরামর্শে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন: তথ্য উপদেষ্টা নাহিদ

#

খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন

#

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

#

মানসম্মত কার্যক্রমে ঐতিহ্য ধরে রাখতে বিজিবির নবীন সৈনিকদের আহ্বান: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

#

রাখাইনে সন্ধ্যার পর যোগাযোগ বিচ্ছিন্ন বাংলাদেশ মিশন

#

কুড়িগ্রামে নসিমন মোটরসাইকেল সংঘর্ষে পিতা পুত্র নিহত

#

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত: শিক্ষা উপদেষ্টা

#

বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও বাড়তে পারে

সর্বশেষ

#

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

#

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

গণভোটের রায় বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন

#

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

#

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’বিষয়ে বৈঠক

#

খাল খনন কর্মসূচি শুরু হবে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

#

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

#

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

#

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

Link copied