বোয়ালমারীতে আগুনে নিঃস্ব দুটি পরিবারের পাশে মুরাদ শিকদার

Bortoman Protidin

১০ দিন আগে রবিবার, অক্টোবর ২৫, ২০২৬


#

ফরিদপুরের বোয়ালমারীতে আগুনে পুড়ে নিঃস্ব দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুরাদ শিকদার। আগুনে পরিবার  দুটির সব পুড়ে গেছে। গত ৩মার্চ বিকাল সাড়ে পাঁচটা দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের শিকদার বাড়িতে এই আগুন লাগে। এতে সহোদর  দুই ভাইয়ের  বসতঘরসহ ৫ টি ঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন চতুল পুর্বপাড়া গ্রামের সোনা উল্লাহ শিকদারের দুই ছেলে দিনমজুর জাহিদুল শিকদার ও নসিমন চালক  মফিজুর শিকদার। আগুন পুড়ে যাওয়া নিঃস্ব দুটি পরিবারের খবর পেয়ে তরুণ সমাজসেবক, আসন্ন বোয়ালমারী  উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুরাদ শিকদার  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে ২ বান্ডিল ঢেউ টিন দেন তিনি। এবং পরিবার দুটিকে ভবিষ্যতে  সব ধরনের সহায়তা দেবেন বলে প্রতিশ্রুতিও দেন এই সমাজ সেবক। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান সোনা উল্লাহ শিকদার জানান, গত ৩ মার্চ  রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মফিজুর শিকদারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ও হতদরিদ্র পরিবারের লাগোয়া পাঁচটি ঘর জ্বলতে থাকে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি টিম  ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও পরিবার দুটির সব পুড়ে ছাই হয়ে যায়।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়েন স্ত্রী-মেয়ে-বোন

#

শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন

#

অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ

#

‘মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

#

বাবার বাড়ি থেকে নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

#

স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী

#

চতুর্থ শ্রেণির ছাত্রীর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

#

অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ লাপাত্তা শ্বশুরবাড়ির লোকজন

#

বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই

#

অতিরিক্ত মদ্যপানে ২ যুবকের মৃত্যু

Link copied