বোয়ালমারীতে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার

Bortoman Protidin

১০ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬


#

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের এক বাঁশঝাড় থেকে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গুলিগুলো অকেজো এবং মরিচা ধরা। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে গাছ কাটতে গিয়ে ফুট দুয়েক মাটির নিচে মরিচাধরা লোহার বাক্সের মধ্যে ওইসব গুলি পাওয়া যায়। গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের বলে থানা সূত্রে জানা গেছে। জানা যায়, উপজেলার রাজাপুর পূর্বপাড়া গ্রামের আবু বক্কর শেখ তার বাঁশবাগানে থাকা একটি কাঠের গাছ স্থানীয় গাছ ব্যবসায়ী লাকির নিকট বিক্রি করেন। ওই গাছ ব্যবসায়ী শনিবার সকালে গাছটি কেটে নেন। এরপর গাছের গোড়া তুলতে গিয়ে শ্রমিকেরা দুই ফুট মাটির নিচে মরিচাধরা একটি লোহার বাক্স পান। বাক্সটি খুললে তার ভেতর মরিচাধরা গুলি দেখতে পেয়ে শ্রমিকেরা ট্রিপল নাইনে ফোন দেন। পরে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি সমেত গুলির বাক্সটি জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান, বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ (ওসি) শেখ সাদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, ৩৪০ রাউন্ড গুলি রাজাপুর গ্রামের একটি বাঁশঝাড়ের মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। সেগুলো অকেজো এবং মরিচা ধরা। গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। খবর পেয়ে গুলিগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানতে চাইলে বোয়ালমারী থানার ওসি শেখ সাদী বলেন, গুলিগুলো ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের রেখে যাওয়া অথবা ফেলে যাওয়া হতে পারে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ

#

হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

Link copied