যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪, আহত ৮

Bortoman Protidin

২১ দিন আগে বুধবার, জুলাই ২৯, ২০২৬


#

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে গেছে। এতে চারজন নিহত হওয়ার খবর মিলেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন যাত্রী।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

​হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকাল যাত্রীবাহী বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

​দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে।  চারজন নিহত হয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে, দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

#

১৮ মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহায়তা করবো: সেনাপ্রধান

#

ঘরে মা-সন্তানসহ ৫ মৃতদেহ, হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ওসি

#

উপদেষ্টা হাসান আরিফের মৃ'ত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

#

জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ মো. তাহেরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায় : সেনাপ্রধান

#

ভোটের সময় ৪ দিন ছুটির খবর ভুয়া

#

২০ মে চালু হচ্ছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’

Link copied