স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

Bortoman Protidin

১ দিন আগে রবিবার, এপ্রিল ১৯, ২০২৬


#

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিলিংয়ের রড কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকানে থাকা ১৩১ ভরি রুপা ও মোবাইল চুরি করে নিয়ে যায়। 

এ চুরির ঘটনায় ভুক্তভোগী দোকানের মালিক কার্ত্তিক কুমার পাল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে চোরাইকৃত মালামালসহ পেশাদার এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শিমুল হোসেন (২৬)। তিনি জেলার কালুখালী উপজেলার পাতুরিয়া গ্রামের মো. লাল চাঁদের ছেলে।

জানা গেছে, বালিয়াকান্দি বাসস্ট্যান্ড-সংলগ্ন রিত্তিকা জুয়েলার্সে গত ১৩ অক্টোবর রাত ১০টা থেকে ১৪ অক্টোবর বেলা ১১টার যে কোনো সময়ে অজ্ঞাতনামা চোর বা চোরেরা দোকানের উপরের চালের টিন ও টিনের নিচে সিলিংয়ের রড কেটে ভেতরে প্রবেশ করে। সেসময় ২০ জোড়া পায়ের নূপুর, ১৫টি গলার চেন, ২০টি ব্রেসলেট, ১০ জোড়া হাতের বেবি চুড়ি, ৫ জোড়া হাতের বড় চুড়ি, ৮টি হাতের বাজু, ১৬টি আংটিসহ সর্বমোট ১৩১ ভরি রুপা ও একটি টেকনো অ্যান্ড্রয়েড মোবাইলসহ আনুমানিক ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় অজ্ঞাতনামা চোর বা চোরদের আসামি করে দোকানের মালিক কার্ত্তিক কুমার পাল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বালিয়াকান্দি থানার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এক চোরকে শনিবার ভোর ৬টার দিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামির দেখানো মতে কালুখালী থানার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে আসামির মাছের ঘেরের ভেতর থাকা ছোট্ট টঙ ঘরের খাটের নিচে প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা মোবাইলসহ ১০৩ ভরি রুপা উদ্ধার করা হয়। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)“ জামাল উদ্দিন” জানান , গ্রেপ্তারকৃত শিমুল একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

দ্বিতীয় স্ত্রীর আগুনে পুড়ল মোটরসাইকেল

#

শাটল ট্রেন সংকট নিরসনে রেলমন্ত্রীর সঙ্গে চবি ছাত্রদলের সাক্ষাৎ

#

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

#

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা

#

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

#

মেলায় যাওয়ার কথা বলে বের হওয়া দুই ভাইয়ের লাশ মিললো লেকে

#

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

#

চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

#

কুমিল্লায় বাসা থেকে অবৈধভাবে মজুদকৃত ২৫০ লিটার অকটেন উদ্ধার

#

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

Link copied