যশোরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Bortoman Protidin

৪ দিন আগে শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬


#

যশোরে নিখোঁজের একদিন পর জোনাকি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে শহরের রেলগেট মডেল মসজিদের পিছেনের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটি বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের শাহিন তরফদারের মেয়ে।

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু জোনাকি বেনাপোল থেকে গত ৭দিন আগে তার সৎ মায়ের কাছে বেড়াতে যশোর আসে। এরপর গতকাল সোমবার সকাল ১০টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ শিশুটির সৎমা কোহিনুর বেগম তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রেখেছে।

 

এবিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুকুরে লাশ পাওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটির লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ হাজার ডলার দিলো চীন

#

ফেব্রুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি ৪৪৯ কোটি ডলার

#

৩৪৯১টি অবৈধ ইটভাটা বন্ধ করা হবে: পরিবেশ উপদেষ্টা

#

দাম্পত্য জীবনের ২৫ বছর পার, এত দিনে কাজলকে বিয়ে করার কারণ জানালেন অজয়

#

দুই ফরম্যাটেই নিউজিল্যান্ড সফরে অধিনায়ক শান্ত, সহ-অধিনায়ক মিরাজ

#

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

#

কুমিল্লায় প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে খুন, দু'জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

#

ডিবি কার্যালয়ে আয়নাঘর- ভাতের হোটেল বলতে কিছু থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

বেনাপোলে হেরোইনসহ যাত্রী আটক

#

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

Link copied