‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

Bortoman Protidin

১ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬


#

নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ‘ইমো হ্যাকিংয়ে জড়িত এক দম্পতিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য ও সাইবার অপরাধে ব্যবহৃত সরঞ্জাম। আটকদের মধ্যে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাতে উপজেলার মোমিনপুর এলাকায় সড়কে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে এক দম্পতিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং ইমো হ্যাকিংয়ে ব্যবহৃত ৫টি মোবাইল ফোনসহ নগদ ৯১০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দম্পতি মাদক ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাইবার অপরাধের সঙ্গে জড়িত।

একই দিনে লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও তিনজন মাদকসেবী ও একজন মাদক পরিবহণকারীকে আটক করা হয়। পরে তাদের লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

আদালত মাদক সেবনের অপরাধে বাবুল ইসলাম, আসলাম ও আশরাফুলকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মাদক পরিবহণের অপরাধে সাইদুর নামের একজনকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক দম্পতির বিরুদ্ধে মাদক ব্যবসা ও ইমো হ্যাকিংয়ের অভিযোগ রয়েছে। মাদকের বিস্তার রোধ ও সাইবার অপরাধ দমনে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

#

১১৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা

#

আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার , স্বামী আটক

#

যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না তারা ছাত্র সংসদ নির্বাচনে ভয় পেয়েছে- ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

#

রিকশায় চড়ে এসে ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

#

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

#

আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যাটারিচালিত রিকশাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

বিমান দুর্ঘটনায় নিহতদের কবরের জন্য জায়গা নির্ধারণ করে দিলেন প্রধান উপদেষ্টা

#

নৌবাহিনীর মেডিকেল বিমান বিধ্বস্ত, নিহত ৫

#

খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা জাতির অমূল্য সম্পদ : আসিফ মাহমুদ

Link copied