কড়া ঠান্ডায় মধুর উৎপাদন বেড়েছে দু’ জেলায়

Bortoman Protidin

১১ দিন আগে বুধবার, এপ্রিল ১৫, ২০২৬


#

গত কয়েক দিন ধরে জাঁকিয়ে শীত পড়েছে। এর প্রভাব পড়েছে মধুর উৎপাদনে। মধু ব্যবসায়ীদের দাবি, লম্বা সময় ধরে ভাল ঠান্ডা থাকায় এ বার মধুর উৎপাদন ভাল হয়েছে।

সুন্দরবনে জঙ্গল থেকে মধু সংগ্রহের পাশাপাশি, বিকল্প কর্মসংস্থান হিসেবে মৌমাছি পালনে উৎসাহ দেওয়া হচ্ছে অনেক দিন ধরেই। সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বহু মানুষ বাক্সে মৌমাছি পালন করে আয় করছেন অনেকে। দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি, কুলতলিতে বন দফতরের সহযোগিতায় মৌমাছি পালন হয়। বন দফতর সূত্রের খবর, শীতকালে মূলত সর্ষে ফুলের মধু মেলে। এ বার ঠিক মত ঠান্ডা পড়ায় ফুলের চাষ ভাল হয়েছে। তার জেরে বেড়েছে মধুর উৎপাদন। শুধু কুলতলি এলাকাতেই এ বার হাজারখানেক বাক্স বসানো হয়েছিল। তা থেকে ইতিমধ্যে ২০০ কুইন্টাল মধু মিলেছে। আরও মধু মিলবে বলে আশাবাদী চাষিরা। মৌচাষি দীপক মণ্ডল জানান, এই মরসুমে ভাল মধু মিলেছে। মাঝে কিছু দিন আবহাওয়া খারাপ না হলে আরও উৎপাদন হত।

মধু সংগ্রহের পরে তা পাঠানো হয় বনফুল অ্যাগ্রো প্রডিউসার কোম্পানিতে। সেখানেই মধুকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কাচের বোতলে ভরে করে বাজারজাত করা হয়। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর প্রলয় সামন্ত বলেন, “শীতে সর্ষের মধু ভাল পাওয়া যায়। এ বার ইতিমধ্যেই ২০০ কুইন্টালের বেশি মধু মিলেছে। আরও মধু মিলবে বলে আমরা আশাবাদী।”

উত্তর ২৪ পরগনার বারাসত ১, ২, দেগঙ্গা, আমডাঙা, হাড়োয়া ব্লকেও কয়েক হাজার চাষি মৌমাছি পালন করেন। চাষিরা জানান, ঠান্ডা ভাল থাকায় সর্ষে ফুলের ফলন ভাল হয়েছে। বেড়েছে মধুর উৎপাদনও। দেগঙ্গার চাষি জয়নাব মণ্ডল, রাকিবুল ইসলামেরা জানান, টানা ঠান্ডা থাকায় ফুল বেশি সময় ধরে গাছে আছে। ফলে মধু বেশি মিলছে। অল্প সময়ে বড় হয়েছে চাক।

চাষিরা জানান, সর্ষে খেতে মেড়ো নামের এক ধরনের পোকা হয়। সেই পোকার দাপাদাপিতে মৌমাছিরা সর্ষে খেতে ঘুরতে পারে না। প্রভাব পড়ে মধু উৎপাদনে। কিন্তু চড়া ঠান্ডায় মেড়ো পোকার উপদ্রব কমেছে। মধু ব্যবসায়ীরা জানান, চলতি মরসুমে মধুর চাহিদাও বেড়েছে। সেই অনুযায়ী জোগান ছিল পর্যাপ্ত। সব মিলিয়ে আয় হয়েছে বেশি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

#

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী

#

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

#

ডি-৮ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে আমন্ত্রণ মিসরের

#

বাচ্চার জন্মানোর সময় হয়ে গেল, তাড়াতাড়ি খেলা শেষ করো- ধোনির স্ত্রী

#

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

#

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভারতে রেড অ্যালার্ট জারি

#

সাত স্ত্রী ও ১৩৪ সন্তানের জনক বিশ্বের প্রবীণতম ব্যক্তির জীবনাবসান

#

আ ন ম এহসানুল হক মিলন দায়িত্ব পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের

#

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

সর্বশেষ

#

সংসদকে যুক্তি ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী

#

স্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

#

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী

#

৫ বছরে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

দেশের অগ্রগতিতে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী

#

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সাথে বেপজা নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

#

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া

#

সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান

Link copied