কুমিল্লায় অনূর্ধ্ব -১৫ বালক ফুটবল প্রশিক্ষণ ও সনদপত্র প্রদান

Bortoman Protidin

১২ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬


#

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক: 

কুমিল্লায় বালক (অনূর্ধ্ব -১৫) ফুটবল  প্রশিক্ষণের  সমাপনী ও সনদপত্র প্রদান  অনুষ্ঠিত হয়েছে।

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আজ শনিবার (২৪ মে) বিকালে ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কনফারেন্স কক্ষে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান করা হয়।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায়  জেলা ক্রীড়া অফিস, কুমিল্লার আয়োজনে এ প্রশিক্ষণের  সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়।

এতে কুমিল্লার ৪০ জন বালক ফুটবল প্রশিক্ষণের সুযোগ পায়। জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা জনাব সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আহসানউল্লাহ স্বপন,  আরিফ খান, কাজী গোলাম কিবরিয়া, মাহির তাজওয়ার ওহি, ক্রীড়া সংগঠক মাহবুবুল আলম চপল, জেলা ফুটবল এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ সাইফুল  আলম বাবু, সোনালী অতীত ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন, জেলা ফুটবল দলের প্রশিক্ষক মোঃ তুহিন, ফুটনল প্রশিক্ষক পিন্টু দাস, মাধব বণিক সহ অতিথিবৃন্দু।

জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশ,  বালকদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আজকের এ আয়োজন। এ প্রশিক্ষণ কর্মসূচি হতে প্রতিভাবান খেলোয়াড়েরা পরবর্তীতে জেলা দল, বিভাগীয় দল ও জাতীয় পর্যায়ে দক্ষতার স্বাক্ষর রাখবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

#

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

#

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

#

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

#

কাজহীন দিবস আজ

#

ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

#

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২

#

সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন

#

চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

#

অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

Link copied