কৃষি বিভাগের জন্য নির্মিত বিএস কোয়ার্টারের বেহাল দশা

Bortoman Protidin

১ দিন আগে বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬


#

কৃষি অফিসের বিএস কোয়ার্টারগুলো এখন ভূতের বাড়িতে পরিণত হয়েছে। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘ দিন ধরে। দৃশ্য দিনাজপুরের খানসামা উপজেলার তিনটি ইউনিয়নের বিএস কোয়ার্টারের।

 

সরেজমিনে কোয়ার্টার ঘুরে দেখা যায়, উপজেলা পরিষদের পাশেই আলোকঝাড়ী ইউনিয়নে দুটি পাকেরহাটে আঙ্গারপাড়া ইউনিয়নে একটি উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কোয়াটার জরাজীর্ণ হয়ে বেহাল দশা অবস্থায় পড়ে আছে। একতলা ভবনের জরাজীর্ণ ছাদ সিমেন্ট খুলে পড়া দেয়াল। কোয়ার্টারের ভেতরে ঝোপ-ঝারে পরিপূর্ণ। প্রাচীর দিয়ে ঘেরা চারপাশ অথচ ভিতরে জন্মেছে বড় বড় গাছ। দেওয়ালের চটা উঠে গেছে। ভবনের দরজাগুলোতে ধরেছে মরিচা, অনেক জানালাই ভাঙ্গা। নির্মিত ইউনিয়ন বিএস কোয়ার্টার একটি বাথরুম, একটি রান্নাঘর দুটি স্বয়ংকক্ষ রয়েছে। এক সময় বিএসরা বসবাস করতেন, পরে তারা অবসর নিলে এগুলো অকেজো হয়ে পড়ে।

 

সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৬২ সালের দিকে তৎকালীন সরকার এই ভবনগুলো প্রথমে সিড গোডাউন হিসেবে নির্মাণ করে। পরে এই কর্মসূচি বাতিল করা হলে সরকার সিড গোডাউনগুলো ১৯৮০ সালের দিকে ইউনিয়ন পর্যায়ে কর্মরত কৃষি বিভাগের মাঠপর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বসবাসের জন্য সংস্কার করে কোয়ার্টারে পরিণত করা হয়। মূলত ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকদের পরামর্শ সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে খুব সহজেই সার, বীজসহ অন্যান্য কৃষি উপকরণগুলো পৌঁছে দেওয়া হতো। এসব কোয়ার্টারে মাত্র ৫০ টাকা ভাড়ায় থাকতেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

 

বর্তমান ব্লক সুপার ভাইজার (বিএস) পদের নাম পরিবর্তন করে সরকার উপ-সহকারী কৃষি অফিসার (এসএএও) নামকরণ করেছেন।

 

স্থানীয় বাসিন্দা মোকছেদ আলী বলেন, ’আমি ছোটবেলা থেকেই কোয়ার্টার বাকী সাহেব হান্নান সাহেবদের বসবাস করতে দেখছি। উনারা অবসর নেওয়ার পর আর কেউ আসেননি। বর্তমানে ভবন দুটি ফাঁকা পরে আছে। কোয়ার্টার্সে বিএস থাকলে কৃষকরা উপকৃত হতো। তাদের কাছ থেকে উন্নত চাষাবাদ পদ্ধতি কৃষি বিষয়ে পরামর্শ পেতো। 

 

ওই এলাকার স্থানীয় কৃষক আঃ সালাম বলেন, ’ওই সময় বিএস কোয়ার্টার থাকার কারণে সরাসরি অফিসারের পরামর্শ পেতাম। বর্তমানে কোয়ার্টার না থাকায় ঠিকমতো সেবা পাই না। এতে আমাদের কৃষিকাজ করতে খুব সমস্যা হয়। আমরা চাই এই কোয়ার্টারগুলো আবার চালু করার দরকার।

 

পাকেরহাটের স্থানীয় বাসিন্দা কুদ্দুস আলী বলেন, ’আমি অনেক আগেই এখানে এক কর্মকর্তাকে বসবাস করতে দেখেছি। বর্তমানে এই ভবনটিগুলোকে আমি ভূতের বাড়ি হিসেবেই জানি। এরপর থেকে কোনো দিন কোনো কর্মকর্তাকে এখানে আসতে দেখিনি।’ 

 

উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) হাবিবা আক্তার বলেন, ’ব্লক সুপারভাইজার (বিএস) কোয়ার্টারগুলো কৃষি মন্ত্রণালয়ের নিজস্ব জায়গা। কোয়ার্টারগুলো পরিত্যক্ত থাকায় কেউ ব্যবহার করছে না। ব্যাপারে রিপোর্ট পাঠানো হয়।

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নূরুজ্জামান  বলেন, ’সারা দেশের বিএস কোয়ার্টারের চিত্র একই। এটা আসলে স্থানীয়ভাবে সমাধানের বিষয় না, এটা কেন্দ্রীয়ভাবে সমস্যার সমাধান হবে। যদি কোন প্রকল্প হয়ে থাকে তাহলে মেরামত, সংস্কার পূর্ন নির্মাণ হবে। আমাদের এই সম্পদগুলো আসলেই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা প্রতি নিয়ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করি এবং রিপোর্ট পাঠাই। ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জিআই স্বীকৃতি পেল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়

#

বাংলাদেশ থেকে ভিসা আবেদন ১৯৫ শতাংশ বেড়েছে

#

ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সাথে কুবি উপাচার্যের মতবিনিময়

#

২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি উপলক্ষে কুমিল্লা মহানগরী জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

ধান শুকাতে দুই সেতু দখল, সিরাজগঞ্জে বন্ধ পথচারীর চলাচল

#

কোতোয়ালী মডেল থানায় অস্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পুলিশ সুপার নাজির আহমেদ

#

বরিশালের জনসভা মঞ্চে তারেক রহমান

#

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ সামান্য বাড়বে : আবহাওয়া অফিস

#

প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণের রেজিস্ট্রেশন শুরু আগামী ৯ জানুয়ারি

#

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের তারিখ ঘোষণা

সর্বশেষ

#

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

কুমিল্লা নগরীতে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

#

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে সামগ্রিক অর্থনীতি টেকসই হবে : হাজী আমিন উর রশিদ ইয়াছিন

#

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চার সেনাসদস্য আহত

#

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী

#

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিদায়ী প্রধান উপদেষ্টার

#

মন্ত্রিসভায় কুমিল্লা থেকে স্থান পেল তিন মন্ত্রী

#

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন ইশরাক হোসেন

#

বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জামায়াত আমিরের

Link copied