০৮ বছরের শিশু’কে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

Bortoman Protidin

১৬ দিন আগে সোমবার, অক্টোবর ২৬, ২০২৬


#

র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ০৮ বছরের শিশু’কে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার।

১৩ মার্চ ২০২৪ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তৎপরতার মাধ্যমে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন ০৮ বছরের শিশু ধর্ষণের প্রধান আসামী আব্দুল মান্নান (৬০)’কে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার বাস টার্মিনাল এলাকায় হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আব্দুল মান্নান (৬০) কুমিল্লা জেলার চান্দিনা থানার আলিকামোড়া (আজগর মার্কেটের সাথে) গ্রামের মৃত আহাম আলীর এর ছেলে। আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে গত ০৩ মার্চ ২০২৪ ইং তারিখে কারিমান আক্তার (০৮) (ভিকটিম) দুপুর অনুমান ১২০০ ঘটিকার সময় ধৃত আসামীর দোকনের সামনে আসলে, দোকানের আশপাশে কোন লোকজন না থাকায় ধৃত আসামী ভিকটিম কারিমা (০৮) কে দোকানের বিভিন্ন জিনিস দেওয়া প্রলোভন দেখিয়ে দোকানের ভিতর নিয়ে যায়। দোকানে থাকা চৌকির উপর ভিকটিম’কে জোর পূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করে। ধর্ষনের পর ভিকটিমের মা বাদী হয়ে গত ০৮ মার্চ ২০২৪ তারিখে চান্দিনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়ের পর র‌্যাব-১১ একটি অভিযান পরিচালনা করা হয় অতিদ্রুত আসামীকে ধৃত করতে সক্ষম হয়।

 গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

#

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

#

জাইমা রহমানের জন্মদিনে ৬০০ ছাত্রীকে সাইকেল উপহার

#

৩ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর মাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার এক

#

মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

#

বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা

#

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়েন স্ত্রী-মেয়ে-বোন

#

শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন

#

অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ

#

‘মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

Link copied