রাজধানী ঢাকায় বিভিন্ন মাদকসহ গ্রেফতার ৩২

Bortoman Protidin

২৪ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬


#

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৮৯১৬ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ৬১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ২০০ বোতল ফেন্সিডিল ও ২ বোতল দেশি মদ জব্দ করা হয়।

সোমবার(১ডিসেম্বর)সকাল ছয়টা থেকে মঙ্গলবার(২ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied