মেসির বিদায়ের পর প্রথমবার লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

Bartoman Protidin

১ দিন আগে শনিবার, এপ্রিল ১১, ২০২৬


#

বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি থাকাকালে একের পর এক শিরোপা জেতা ক্লাবটি আর্জেন্টাইন মহাতারকাকে হারিয়ে যেন পথ হারিয়ে ফেলেছিল। ন্যু ক্যাম্পের আকাশে জমা হয় ঘন কালো মেঘ। চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতাতো আছেই, টানা তিন মৌসুমে লিগ শিরোপা জিততে পারেনি কাতালান ক্লাবটি। তবে ২০২১ সালে বার্সার দায়িত্ব নিয়েই দলকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জাভি হার্নান্দেজ।

অবশেষে সাবেক ফুটবলারের হাত ধরেই তিন মৌসুম পর লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল কাতালান ক্লাবটি। সেটিও আবার চার ম্যাচ হাতে রেখেই। এটি বার্সেলোনার ২৭তম লিগ শিরোপা। আগের ২৬ শিরোপার ১০টিই জিতেছে একবিংশ শতাব্দীতে; মেসির উপস্থিতিতে। 

রোববার রাতে এস্পানিওলের মাঠে শিরোপার সুবাস নিয়েই মাঠে নেমেছিল বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে এদিন ৪-২ গোলে জিতেছে জাভির শিষ্যরা। ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৫। অন্যদিকে বার্সেলোনার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

#

সাফজয়ী নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা বাফুফের

#

দুই ফরম্যাটেই নিউজিল্যান্ড সফরে অধিনায়ক শান্ত, সহ-অধিনায়ক মিরাজ

#

সাবেক অধিনায়ক ক্রিকেটার মুশফিকের বন্ধু পরিচয়ে প্রতারণা, একজনের কারাদণ্ড

#

পিএসজি ছাড়ার কথা ভাবছেন নেইমার!

#

ওয়ার্নারের বিদায় বিষাদের ম্যাচ অবশ্য জয়েই রাঙিয়েছে অস্ট্রেলিয়া

#

ঝড় তোলার অপেক্ষায় আইপিএলে ৩.৬ কোটিতে বিক্রি হওয়া ‘রাঁচির গেইল’

#

জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

#

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দাপটে ৭২ রানেই অলআউট চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

#

বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখতে শেরে বাংলায় জাইমা রহমান

Link copied