ফুফুর বাড়িতে কোরবানির মাংস দিয়ে ফেরার পথে প্রাণ গেল কিশোরের

Bortoman Protidin

৮ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬


#

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ফুপুর বাড়িতে কোরবানির মাংস দিয়ে ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে এক কিশোর নিহত হয়েছে। 

সোমবার (১৭ জুন) রাতে কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল আহমেদ (১৭) জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের বংশি পাড়ার ফরিদ আহমেদের ছেলে। 

পরিবারের সদস্যরা জানান, কোরবানির গরুর মাংস নিয়ে ফয়সাল মোটরসাইকেলে করে আখাউড়ায় ফুপুর বাড়িতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে গোপীনাথপুর সেকান্দরপাড়া রাস্তার মাথায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ফয়সাল মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ পাশের ডোবায় পড়ে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ওসি রাজু আহমেদ।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ভেঙে দেওয়া হলো সোহরাওয়ার্দী উদ্যানের কথিত মসজিদ

#

কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

#

কাজের চাপে দিশেহারা জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

#

কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের

#

বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

#

ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

#

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

#

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

#

প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় পরিবারের ৫ জন মিলে মেরে ফেলল তরুণীকে

#

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied